শহিদুল ইসলামের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় সালথায় আনন্দ মিছিল-DVB


বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
Joy march in Faridpur’s Saltha as Shahidul Islam’s suspension of party posts is revoked. A joyous procession was held at Saltha in Faridpur after the suspension of party post of Bangladesh Jatiyatabadi Krishakdal Central General Secretary Shahidul Islam Babul was revoked.
বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৫ ঘটিকায় সালথা সদর বাজারে এ আনন্দ মিছিল বের করে বাবুলের সমর্থক বিএনপির একাংশ । মিছিল শেষে বাইপাস সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদের সভাপতিত্বে ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জামাল হোসেন মোল্লার সঞ্চালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়া।
On Wednesday (November 13) at 5 pm in Saltha Sadar Bazaar, a section of Babul’s supporters BNP took out this joyous procession. After the procession, a rally was held on the bypass road. Upazila BNP vice president Faridur Rahman Farid presided over and Jamal Hossain Mollah, former member of Chhatra Dal’s central committee, gave a speech thanking and appreciating BNP acting chairman Tarek Rahman, upazila BNP senior leader Hafizur Rahman Munnu Mia
ও মোঃ মজিবুর রহমান -(সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রদল সালথা উপজেলা শাখা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালথা উপজেলা কৃষকদল) সালথা, ফরিদপুর। উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হুসাইন, সাংগঠনিক সম্পাদক ফারুক মাতুব্বর, উপজেলা যুবদল নেতা ইমরান নাজির, জহুরুল ইসলাম মিলন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, আবুল বাসার সাদ্দাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল রানা, উপজলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাত রাব্বি, যুগ্ম আহবায়ক তানবীর আহমেদ ইফতি, সদস্য মাহমুদুর রহমান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান, মাহিম প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম ও শহীদুল ইসলাম বাবুলের প্রাথমিক পদসহ বিএনপির সব পর্যায়ের পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।
রোববার (১০ নভেম্বার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের দুজনের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.






