সোনাপুর ইউনিয়নবাসীকে মুহাঃ ছরোয়ার হোসেন এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা


পবিত্র ইদুল ফিতর সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নবাসীকে ফুকরা গ্রামের কৃতি সন্তান ও সমাজ সেবক মুহাঃ ছরোয়ার হোসেন এর পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ইতি মধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখায় তিনি ইউনিয়নবাসীর কাছে একজন দানশীল ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
মুহাঃ ছরোয়ার হোসেন বলেন দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে প্রশ্ন করলে দৈনিক ভোরের বার্তাকে তিনি জানান যদি ইউনিয়ন পরিষদ নির্বাচন করি আর নির্বাচিত হতে পারলে সোনাপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।

তিনি আরও বলেন, তার অগ্রাধিকারমূলক পরিকল্পনার মধ্যে রয়েছে রাস্তা-ঘাট ব্যবস্থার উন্নয়ন, কৃষিখাতের অগ্রগতি, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
“জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে একটি উন্মুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। দল-মত নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি সোনাপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিকতার বন্ধন আরও সুদৃঢ় করুক।”
সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের সওগাত নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন। তিনি আরও উল্লেখ করেন,ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, বিশেষ করে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা, সমর্থন ও আন্তরিক দোয়া কামনা করেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে