ফরিদপুরে সাধারণ মানুষের জন্য ৫শত টাকা কেজিতে গরুর মাংস বিক্রয়-DVB


গরুর মাংস যেন সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে তাইতো ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাধারণ মানুষের জন্য মাত্র ৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে ।
গোটা রমজান মাস উপলক্ষে সকাল সন্ধ্যা এই কার্যক্রম অব্যাহত থাকবে। আজ রবিবার ১৭ই মার্চ সকালে ফরিদপুর জেলা আওয়ামিলীগের নতুন কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
এক সংক্ষিপ্ত বক্তব্য শামীম হক বলেন সাধারণ মানুষ যাতে পাঁচশত টাকায় গরুর মাংস কিনতে পারেন এজন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোন লোক দেখানো কাজ নয় বরং সত্যিকার অর্থে সাধারণ মানুষের জন্য আমাদের সকলের যার যার অবস্থান থেকে নিজ এলাকার মানুষের জন্য কাজ করা উচিৎ।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ডাক্তার কে.এম. নাহিদুল হক, জাতীয় শ্রমিকলীগের সভাপতি গোলাম মো: নাসিরসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা আওয়ামী লীগের এই ব্যতিক্রমী আয়োজনে প্রথম দিন অসংখ্য ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। মাত্র ৫০০ টাকায় এই মাংস কিনতে পেরে সাধারণ মানুষ এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে