ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফার অ্যাসোসিয়েশন ইউকে এর উদ্যোগে মুন্সিগঞ্জের-১ আসনের সাংসদকে স্মারক প্রদান-DVB


ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফার অ্যাসোসিয়েশন ইউ কে এর নটিংহ্যাম হাইছন গ্রীন শাখার সম্মানিত সভাপতি ও শ্রীনগর থানার হাসাড়ার কৃতি সন্তান লন্ডন প্রবাসী সমাজ সেবক মোঃআমির হোসেনের পক্ষ থেকে শ্রীনগর–সিরাজদিখানের মাটি ও মানুষের নেতা মোঃ মহিউদ্দিন আহমেদ মুন্সিগঞ্জের–১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
২৪ফেব্রুয়ারী শনিবার বিকেল ৪টার সময় ডাকবাংলো জেলা পরিষদ মার্কেটের পশ্চিম পাশে শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীনগর উপজেলা আওয়ামিলীগ সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,মুন্সিগঞ্জের-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন,সাবেক সহ-সভাপতি সেলিম আহম্মেদ ভূইয়া।
ও শিক্ষক প্রতিনিধি মোঃ আমজাত হোসেন,১নং যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু,জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত,উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মোঃ আজিজুল ইসলাম,সাবেক সহ- সভাপতি হাজী মোখলেসুর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,সাবেক কার্যকরী পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন মিনাজ।
আরও উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল হক নিশাত শিকদার ও সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন,পাটাভোগ ইউঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ মিথুন,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান, সহ সভাপতি আবির মৃধা সহ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রীনগর, মুন্সীগঞ্জ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে