সালথায় ৯ বছরের ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগ


ফরিদপুরের সালথায় ৯ বছরের এক শিশু কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। আজ শনিবার(২৩ মে) দুপুর দুইটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত হলেন পাশ্ববর্তী ইউনিয়নের কাগদী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মো. খায়ের দাঈ (৩৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা মমিন দাঈয়ের ছেলে। খায়ের বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করেন। তিনি বিবাহিত এবং ১০ বছর ও ১৩ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, দুপুরে শিশুটি বাড়ির পাশে বাগানে আম কুড়াতে গিয়েছিল। এ সময় রামদা দিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটির মুখ আটকে ধরে বাগানের গহীনে নিয়ে যায় খায়ের। সেখানে শিশুটিকে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালানো হয়।
স্থানীয়রা জানায়, ঘটনাটি স্থানীয় সজিব নামে এক যুবক দেখে ফেলে এবং ধাওয়া দিয়ে অভিযুক্ত খায়েরকে একটি ঘরে আটকে রাখেন। পরে কৌশলে ওই ঘর থেকে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনার পর অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামী করে ওই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে