আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ খাদ্য খেয়ে অসুস্থ -ভ্রাম্যমান আদালতে বিক্রেতার জরিমানা


বরিশালের আগৈলঝাড়ায় মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য খেয়ে অসুস্থ হওয়া ক্রেতার অভিযোগের ভিত্তিতে এক বিক্রেতার জেলা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর বাজারে থানা পুলিশে সহায়তায় ওই অভিযান পরিচারনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। সুজনকাঠী গ্রামের মৃত আরজ আলী মোল্লার ছেলে সদর বাজারের ব্যবসায়ি জাকির মোল্লাকে মেয়াদ উত্তীর্ণ কেক বিক্রির অপরাধে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে ১দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রধান করে আদালত।
একই আদালত ওই দোকানে থাকা মেয়াউত্তীর্ণ কেক জব্দ করে তা বিনস্ট করেছে। জরিমানার টাকা প্রদান করে ব্যবসায়ি জাকির মোল্লা মুক্ত হয়। অভিযানে স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার উপস্থিত ছিলেন।
জগদীশ মন্ডল আগৈলঝাড়া সংবাদদাতা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.






