কবিতা- প্রতিরোধ ,লেখক ইসমাইল হোসেন ফরিদ


কবিতা-প্রতিরোধ
ইসমাইল হোসেন ফরিদ
সিনিয়র শিক্ষক
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
পড়ালেখা শিখে যদি
জ্বালাতে চাও বাতি,
মাঝে মাঝেই খেতে হবে
হাতি ঘোড়ার লাথি।
মানবের বেশে দানব
হবে হাতি ঘোড়া,
লাথি খেয়ে বলবে তুমি
কেন লেখাপড়া?
তাই বলে তুমি যেন
যেও নাকো দমে,
পাল্টা লাথি দিয়ে বোঝাও
ধরেছে তাদের যমে।
মানব কারো কাছেই
কভু হারেনা,
দানবের লাথি মানব
খেতেই পারেনা।
প্রতিরোধ গড়ে তোল
দিও নাকো ছেড়ে,
তা নাহলে দিনদিন
যাবে এরা বেড়ে।
প্রতিরোধ ছাড়া অন্যায়
থেমেছে কি কভু?
বিনা বাঁধায় চললে তারা
সেজে বসবে প্রভু।
কুকুরের কাজ কুকুর করবে
কামড় দিবে পায়,
তাই বলে কি কুকুরকে পেটানো
হয়ে যাবে অন্যায়?
এর অর্থ এই নয় যে
গায়ে দিবে হাত,
তা করলে সবকিছু তোমার
হয়ে যাবে বরবাদ।
দেশপ্রেমিক হলে তুমি
সাহস রাখো বুকে,
সামনে আসা যত অন্যায়
দিতে হবে রুখে।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.















ঈদের ছুটির দিনেও মৃত্যদাবীর চেক প্রদান করলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ফরিদপুর অফিস
কবিতা: অনুতপ্ত হতে হবে