• উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়
    40
    0

    উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিম হোসেন তমাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ...
  • আগৈলঝাড়ায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা
    53
    0

    গ্রামীণ সড়ক উন্নয়নকে আরও পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব করতে বরিশালের আগৈলঝাড়ায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্থানীয় জনগণের চলাচল, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ...
  • আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা
    38
    0

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদারের লক্ষে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ...
  • আগৈলঝাড়ায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
    49
    0

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা বিএনপি। সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা ...
  • বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযান
    91
    0

    বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় থানার পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করেছে আগৈলঝাড়া প্রেসক্লাব। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আগৈলঝাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খানসহ দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা পাওয়া কর্মকর্তারা হলেন—আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ...
  • শয়তানের নিঃশ্বাসের ফাঁদে নারী, স্বর্নের চেইন ও টাকা লুট
    41
    0

    স্বর্নের বারের প্রলোভন দেখিয়ে পথ আটকে এক নারীকে কৌশলে কাবু করে স্বর্নের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লেশ্রী এলাকায়। স্থানীয়দের সহায়তায় এ ঘটনায় সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হলেও তার এক সহযোগী বাবলু পালিয়ে গেছে। জানা গেছে, বাবার বাড়ি উজিরপুর থেকে শ্বশুরবাড়ি গোপালগঞ্জে যাওয়ার পথে আগৈলঝাড়া ...
  • বাকাল ইউনিয়ন পরিষদে বিট ও কমিউনিটি পুলিশিং সভা
    110
    0

    ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চুরি-ডাকাতি, বাল্যবিয়ে, আত্মহত্যা ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বাকাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগৈলঝাড়া থানার আয়োজনে মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, বাল্যবিয়ে, নারী ও ...
  • 49
    0

    সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় ...
  • আগৈলঝাড়ায় মহিলাদের দক্ষতা উন্নয়ন নারীদের সচেতনতায় প্রশিক্ষণ
    65
    0

    বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহিলা উন্নয়ন অনুবিভাগের সুফলভোগী সদস্যদের তিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক, ইভটিজিং, মোবাইল ফোনের অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাবসহ বিভিন্ন বিষয়ে নারীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিআরডিবির হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ...
  • কচ্ছপ বিক্রির দায়ে বিক্রেতাকে তিন মাসের
    58
    0

    বরিশালের আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির দায়ে বিক্রেতাকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। এ সময় তার কাছে থেকে ২৮টি জীবিত কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ত্রিমুখী বাজারে কচ্ছপ বিক্রির সময় কদমবাড়ি এলাকার যতীন্দ্রনাথ অধিকারীর ছেলে ফিলিপ অধিকারী ...