শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভা আগৈলঝাড়ায় অনুষ্ঠিত


বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, কার্তিক বেপারী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হরিপদ সরকার, কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ রাসেল।
ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিল্পীর পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠিত হয়।
জগদীশ মন্ডল আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে