Tag: দেশজুড়ে
-
ফিলিস্তিন মুসলমানদের উপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন, হত্যা, নিপীড়ন ও দখলদারিত্বের প্রতিবাদে মানববন্ধন
মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ছাত্র ও আইম্মায়ে হিযবুল্লাহ শাখার উদ্দ্যোগে। ১৪ অক্টোবর শনিবার ১১ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনে বেসামরিক মুসলিম জনগণের উপর আগ্রাসন, হত্যা, নিপীড়নও দখলদার ইহুদীবাদী ইসরায়েলের নির্বিচারে বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। এতে মুন্সীগঞ্জ জেলা শাখা বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ আলহাজ্ব আলী আনসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ... -
সালথার সাজাপ্রাপ্ত পলাতক আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
ফরিদপুরের সালথার ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম মিয়া (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। শুক্রবার (১৩ অক্টোবর) রাজবাড়ী সদর থানাধীন জেলখানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিম সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের মৃত আবুল বাশার মিয়ার ছেলে। র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম ... -
ভাঙ্গায় হতদরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ- রিপোর্ট ভাঙ্গা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার হতদরিদ্র নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় ছাগল, ছাগলের খোয়ার এবং ছাগলের খাবার বিতরণ কার্যক্রমের এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২অক্টোবর) বিকেলে মৎস্য অফিসের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠান হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ... -
ছাত্রলীগ নেতার আগমন উপলক্ষে মধুখালী ছাত্রলীগের সংবর্ধনা
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ–সম্পাদক পদে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় রাজবাড়ীর কৃতি সন্তান ইঞ্জি. মো. রেজাউল ইসলামকে সংবর্ধনা দিয়েছে মধুখালী উপজেলা ছাত্রলীগ। ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মধুখালী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ গোলোন্দ মোর এলাকায় তাকে ফুল দিয়ে বরন করে নেন। এ সময় উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, গাজনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা ... -
সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত-রিপোর্ট মুজবুর রহমান
ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালির সভাপতিত্বে এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর ... -
আগৈলঝাড়ায় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-রিপোর্ট জগদীশ মন্ডল
বরিশালের আগৈলঝাড়ায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ... -
আওয়ামীলীগকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-লাবু চৌধুরী
ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। বাংলাদেশ একটি কল্যানময়ী রাষ্ট্র। আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও জনগণের সরকার। আওয়ামীলীগকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। বুধবার (১১ অক্টোবর)) দুপুর ১২ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সামাজিক ... -
কারিতাস বাংলাদেশ এর মাঠ পর্যায়ের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত-রিপোর্ট হৃদয়শীল
ফরিদপুরের মধুখালীতে কারিতাস বাংলাদেশ, কারিতাস বরিশাল অঞ্চলের বিদেশ থেকে ফিরে আসা অভিবাসী নারী/পুরুষ শ্রমিকদের পুর্নবাসন সহায়তা প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মধুখালী উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে প্রকল্পের কেসম্যানেজমেন্ট অফিসার উচুমেন রাখাইন এর সঞ্চালনায় ও প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সমাজ সেবা অফিসার ... -
পদ্মা রেল সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের ভাঙ্গায় আজ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ২১ মিনিটে বহুল কাঙ্ক্ষিত পদ্মা রেল সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ডিজিটাল সুইচ টিপে তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এরপর দোয়া ও মোনাজত করা হয়। এর আগে এদিন সকালে সড়ক পথে গণভবন থেকে মাওয়ার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন ... -
আজ ট্রেনে পদ্মা পার হবেন প্রধানমন্ত্রী-উৎসবে ফরিদপুরবাসী
ফরিদপুরের ভাঙ্গায় আগামীকাল সোমবার (১০অক্টোবর) ভাঙ্গা রেল জংশন উদ্বোধন ও জনসভাকে ঘিরে ব্যাপক আয়োজন ও নিচ্ছিদ্র নিরাপত্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মী সহ সকলের মাঝে উৎসাহের আমেজ বইছে। ইতিমধ্যে প্রশাসনের সকল দপ্তরের দিক থেকে প্রস্তুতি প্রায় সম্পন্ন ,একটি বিশেষ রেল যোগে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙ্গায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ঢাকা থেকে পদ্মা সেতু ...
















কবিতা: অনুতপ্ত হতে হবে