ঢাকা দোহারে একই পরিবারের ৫জনকে হত্যা চেষ্টা আসামী দুইজনকে গ্রেফতার-র্যাব ১০


ঢাকা দোহারে বাড়ি থেকে আশ্রিতদের চলে যেতে বলায় একই পরিবারের পাঁচ জনকে ঘরে তালাবদ্ধ করে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে।শুক্রবার ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তারের পর সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সিপিসি- র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার একে এম কাউসার চৌধুরী।
এর আগে গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার দোহার উপজেলার ধৃতপুর গ্রামে শেখ জুলহাসের বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন দেয় তার বাড়ির আশ্রিত রুবেল শেখ(২১) ও রুবেল কয়েকজন সহযোগী। এতে শেখ জুলহাস (৫৩) ও তাঁর স্ত্রী ফাহিমা বেগম (৩৫) এই দম্পতির মেয়ে জান্নাত আক্তার (১৩) ও ছেলে জুনায়েদ হোসেন (৮) ও ভাতিজি তাবাসসুম আক্তার (১০) অগ্নিদগ্ধ হন দগ্ধ ব্যক্তিদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রুবেল দীর্ঘদিন ধরে তার মাকে নিয়ে জুলহাসদের বাড়িতে থাকতে। রুবেল অত্যান্ত দুষ্ট প্রকৃতির লোক ছিল, তার কথাবার্তা ও চালচলন জুলহাস উদ্দিনের কাছে অপছন্দ হওয়ায় ঘটনার ১৩-১৪ দিন আগে রুবেলকে তাদের বাসা থেকে চলে যেতে বলে।এতে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে রুবেল বাড়ি ছেড়ে দেওয়ার বিষয়কে কেন্দ্র করে জুলহাসের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। বাড়ি থেকে বেড় হওয়ার সময় জুলহাসকে দেখে নেয়ার হুমকি দেয়।
গত সোমবার জুলহাস ও তার পরিবারের সবাই ঘরে ঘুমিয়ে ছিলেন।সে সময় রুবেল তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে জুলহাসের ঘরে তালা দেয়।সিরিঞ্জের মাধ্যে ঘরের মেঝেতে প্রেট্টোল ছিটায়।ঘরে সবাইকে হত্যা করতে ঘরের বাহিরে ও ভেতরে আগুন জালিয়ে দেয়।এতে আহত পাঁচ জনের শরীরের ২০-৫ ভাগ অগ্নিদগ্ধ হন।
ঘটনার দিন দোহার থানায় মামলা হলে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিল রুবেল ও তার সহযোগীরা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার রাতে রুবেল ও তার আরেক সহযোগী রানা মাহমুদ(২৪) গ্রেপ্তার করা হয়েছে।
প্রার্থমিক জিজ্ঞাসাবাদে উভয়ে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। সিপিসি -২ Rab-10 এর ভারপ্রাপ্ত কম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এ,কে,এম কাউসার চৌধুরী আরো বলেন গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন।
মোঃতারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.















কবিতা: অনুতপ্ত হতে হবে