কলাপাড়ায় নিষিদ্ধ আওয়ামীলীগ সন্ত্রাসীদের নৈরাজ্য অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে শান্তি সমাবেশ


অদ্য বুধবার(২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ মিনার চত্বরে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি মহিপুর থানা বিএনপি এবং কুয়াকাটা পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক(পদ স্থগিত) এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, মিজানুর রহমান টুটু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সহ সভাপতি ইমরান বিশ্বাস।
ও গাজী সুলতান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক(পদ স্থগিত) মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, সেলিম সিকদার এবং কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন প্রমুখঃ।
মোঃ তাজুল ইসলাম (আজাদ) কলাপাড়া, পটুয়াখালী।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.















ঈদের ছুটির দিনেও মৃত্যদাবীর চেক প্রদান করলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ফরিদপুর অফিস
কবিতা: অনুতপ্ত হতে হবে