সালথায় পূজামণ্ডপে ঘুরে কুশল বিনিময় ও আর্থিক অনুদান প্রদান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম


ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সম্বব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা নুরুল ইসলাম ইউনিয়নের হিন্দু সম্প্রদয়ের বিভিন্ন কালী পূজা মন্ডপে ঘুরে ঘুরে কুশল বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন।
রবিবার (৮নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের এসব পুজা মন্ডপে গিয়ে তাদের খোজ খবর নেন ও আর্থিক সহায়তা প্রদান করেন। যুবদল নেতা জসিম মোল্লার পরিচালনায় ইউনিয়নের শতাধিক লোক মটরসাইকেল যোগে এই সব পুজামন্ডপ পরিদর্শনে অংশগ্রহন করেন।

পুজামন্ডপ পরিদর্শনের সময় নুরুল ইসলাম বলেন,আমি আপনাদেরই সন্তান, আপনাদের প্রতিবেশি আমি যেন সব সময় আপনাদের মাঝে থাকতে পারি আপনাদের সেবা করতে পারি সে জন্য আমার প্রতি আপনাদের আশির্বাদ রাখবেন।
তিনি আরো বলেন, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের যত ধরনের সেবা আছে আমি নিজে অথবা আমার প্রতিনিধি দিয়ে আপনাদের দৌড়গোড়ায় পৌছে দেব। ইউনিয়ন পরিষেেদর সেবা নিতে আমার পেছনে ঘুরতে হবে না।

তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা সেবার মানউন্নয়ন এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.















ঈদের ছুটির দিনেও মৃত্যদাবীর চেক প্রদান করলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ফরিদপুর অফিস
কবিতা: অনুতপ্ত হতে হবে