পাঁচবিবি বিয়াম স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে ক্লাস নিলেন ইউএনও কাশপিয়া তাসরিন


জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচবিবি- জয়পুরহাট সড়কের পাশে টেক্সটাইল মিল এলাকায় অবস্হিত বিয়াম স্কুল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন । ৪ নভেম্বর বুধবার বেলা ১১ টার দিকে হঠাৎ করেই তিনি বিদ্যালয়ে উপস্হিত হয়ে একে একে সব শ্রেণী কক্ষের শিশুদের সাথে কথা বলেন ।
ছাত্র ছাত্রীদের সাথে কথা বলার এক পর্যায়ে তিনি দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের পাঠদান করেন। তাঁর পাঠদানের কৌশল ও আন্তরিকতায় শিশুরা মুগ্ধ ও মূখরিত হয়। এসময় তিনি সকল শিক্ষকগণকে আন্তরিকতা ও যত্ন সহকারে শিক্ষার্থীদের পাঠদান করার পরামর্শ দেন ।
প্রতিষ্ঠার পর এই স্কুলটি প্রাথমিক শিক্ষায় বাতিঘর হলেও বিভিন্ন কারনে বর্তমান বিদ্যালয়টি আগের অবস্থা থেকে অনেকটা পিছিয়ে পড়েছে । এসব সমস্যা থেকে উত্তণের জন্য তিনি শিক্ষক ও তাৎক্ষণিক ভাবে উপস্হিত পরিচালনা কমিটির কয়েকজন সদস্য ও অভিভাবকদের সাথে কথা বলেন ।
তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ফারহানা আফরিন, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকগণকে নিয়মিত পাঠদানের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, শরীরচর্চা ও সাংস্কৃতিক বিষয়ে হাতে কলমে শিক্ষা প্রদান কার্যক্রম গ্রহন করার জন্য পরামর্শ দেন ।
আব্দুল কাইয়ুম, জয়পুরহাট:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে