পাঁচবিবি থানা পুলিশের জালে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে জুয়া আইনে এক মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেরিল সরকারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পালিয়ে থেকেও রক্ষা পেল না। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এবং জয়পুরহাট-৫ এসআরবির সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেরিল সরকার উপজেলার চেঁচড়া সীমান্ত এলাকার বাসিন্দা। তিনি মৃত মহির উদ্দিন সরকারের ছেলে। জুয়া আইনে দায়ের করা মামলায় আদালত তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম জানান, জয়পুরহাট জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিলকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আব্দুল কাইয়ুম-জয়পুরহাট
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে