আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ২২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
আইন-শৃংখলা বাহিনীর সহযোগীতায় বুধবার সকালে গৈলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন।
এসময় গৈলা বাজারে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উর্ত্তীন পন্য বিক্রি করার অপরাধে বিমল ষ্টোরে ৩ হাজার টাকা, লোকনাথ ষ্টোর ৬ হাজার টাকা, ঘোষ মিষ্টান্ন ভান্ডার ৫ হাজার টাকা, হাবিব ষ্টোরে ৩ হাজার টাকা, মুক্তি এন্টারপ্রাইজ সারের দোকানে ৪ হাজার টাকা, মায়ের দোয়া ষ্টোরে ১ হাজার ৫শত টাকাসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
জগদীশ মন্ডল আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.










কবিতা: অনুতপ্ত হতে হবে