আলফাডাঙ্গায় দশ মামলার মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের রবি ঘোষ কে জেল ও জরিমানা


ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড নওপাড়া গ্রামে দশ মামলার মাদক ব্যবসায়ী রবি ঘোষ ব্যবসা ছেড়ে দেয়ার ঘোষণা ও ভ্রাম্যমান আদালতে মুচলেকার পর নতুন করে আবার নয় পিছ ইয়াবাসহ জনতা আটক করেছে।
গতকাল ২৮ সেপ্টেম্বর (সোমবার) নওপাড়া গ্রামে স্হানীয় যুবকের মাদক বিক্রি অবস্থায় রবি ঘোষকে নিজ বাড়ি থেকে আটক করে।পরে থানা পুলিশের হাতে সোপর্দ করে। আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান ২৯ সেপ্টেম্বর দুপুরে গ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
রবি ঘোষ দোষ স্বীকারোক্তি ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এ ১৭ ধারায় ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
স্হানীরা অভিযোগ করে বলেন,উপজেলা মাদক সম্রাট নামে খ্যাত ও ৮-১০ টি মাদক মামলা আসামি রবি ঘোষ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে,অনেক বার মাদক মামলায় জেল খেটেছে এবং তার ছেলে রজত ঘোষ বাবার সাথে মাদক ব্যবসা পরিচালনা ও সেবন করে। ও এলাকার যুবক ছেলেদের সাথে মিশে পরিবেশ নষ্টও করছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে রবি ঘোষকে গ্রেপ্তার করা হয়। তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি এবং এর আগেও একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এলাকায় মাদকের বিস্তার রোধ ও মাদক কারবারিদের সমূলে নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা আরও জানান, নওয়াপাড়া ও লিবার্টি ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই একটি চক্র মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। শুধু একজনকে সাজা না দিয়ে মাদক চক্রের মূল হোতা ও সরবরাহকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তবে আটকের পর রবি ঘোষ দাবি করেন, তিনি বর্তমানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন এবং তাঁর কাছে কোনো ইয়াবা ছিল না। এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান বলেন,রবি ঘোষ মাদক ব্যবসায়ী, একাধিক মামলার চলমান এবং জেল খেটেছে।
গত ১১ মে ২০২৬ তাং জনতার হাতে আটক হলে সে আর মাদক ব্যবসা করবে না এই মর্মে ভ্রাম্যমান আদালতে মুচেলেকা ও ঘোষণা দেয়।কয়েক মাস পরে আবার মাদক ব্যবসা শুরু করে। নিজের দোষ স্বীকার উক্তিতে জেল ও জরিমানা দেওয়া হয়েছে। জনস্বার্থে সব ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.











কবিতা: অনুতপ্ত হতে হবে