আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কচ্ছপ বিক্রেতার কারাদন্ড


বরিশালের আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির দায়ে বিক্রেতাকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
এ সময় তার কাছে থেকে ২৮টি জীবিত কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ত্রিমুখী বাজারে কচ্ছপ বিক্রির সময় কদমবাড়ি এলাকার যতীন্দ্রনাথ অধিকারীর ছেলে ফিলিপ অধিকারী (৫০) কে ২৮ পিচ বিরল প্রজাতির কচ্ছপসহ আটক করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ফিলিপ অধিকারীকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ফিলিপকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। জীবিত ২৮টি কচ্ছপ ও ২টি শাপলাপাতা মাছ পয়সারহাট সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান প্রমুখ। আজ সোমবার দুপুরে আসামী ফিলিপ অধিকারীকে বরিশাল জেলহাজতে প্রেরন করা হয়েছে।
জগদীশ মন্ডল আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.















কবিতা: অনুতপ্ত হতে হবে