হেফাজতে ইসলামের উপজেলা শাখা কাউন্সিল-2025 সিংড়ায় অনুষ্ঠিত DVB


নাটোরের সিংড়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখা কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০জানুয়ারি) সন্ধায় সিংড়া হামিদিয়া মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার নেতৃত্বে সিংড়া উপজেলা শাখা কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হযরত মাওলানা আকরাম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা সভাপতি শাইখুল হাদিস মুফতি আব্দুল্লাহ মাদানি, এছাড়াও উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মুজাজ্জাজ নাইম,অর্থ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মাওলানা মোঃ হোসাইন আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোঃ আব্দুল মমিন প্রমুখ
সভা শেষে মুক্ত আলচনার মাধ্যমে সকলের সম্মতিক্রমে সিংড়া উপজেলা শাখা কমিটি ঘোষনা করা হয় উক্ত কমিটিতে উপস্থিতির সম্মতিতে মুফতি মাসুম বিল্লাহ কে সভাপতি ও মুফতি জাকারিয়া মাসউদ কে সাধারণ সম্পাদক, হাফেজ আবু বকরকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা হুজায়ফা কে প্রচার সম্পাদক, হাফেজ মিজানুর রহমানকে সহকারী প্রচার সম্পাদক সহ ২৭ জনের অপুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
জাকারিয়া ইসলাম-সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.











কবিতা: অনুতপ্ত হতে হবে