ফরিদপুরের কৈজুরী যুবসমাজের অঙ্গীকার সমাজ থেকে মাদক নির্মূল ও মাদক সেবন না করার


মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ধূলিসাৎ করে দিচ্ছে উদীয়মান তরুণ ও যুবসমাজকে। সম্প্রতি দেশে অপরাধ প্রবণতা, চুরি, ছিনতাই ও পারিবারিক সহিংসতা বৃদ্ধির নেপথ্যে মাদকের প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও গাজাসহ বিভিন্ন মাদকের নীল ছোবল তরুণদের ভবিষ্যৎ ধ্বংসের পাশাপাশি পরিবার ও সামাজিক জীবনে মারাত্মক উদ্বেগের সৃষ্টি করেছে।
এই প্রেক্ষাপটে সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ প্রজন্মকে সুপথে রাখার লক্ষ্যে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের প্রতাপপুর ও ঘোড়াদাহ গ্রামের যুবসমাজের যৌথ উদ্যোগে এক ব্যতিক্রমী মাদকবিরোধী কর্মসূচির আয়োজন করা হয়। গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে সাংবাদিক মামুনের বাসভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সভাপতি শফিউল মঞ্জুর ফরিদ। তাঁর দিকনির্দেশনামূলক ও প্রেরণাদায়ী বক্তব্যে অনুপ্রাণিত হয়ে স্থানীয় যুবসমাজ সর্বসম্মতিক্রমে মাদক সেবন না করা এবং সমাজ থেকে চিরতরে মাদক নির্মূলের সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজের পক্ষ থেকে প্রধান অতিথির নিকট একটি খেলার মাঠের দাবি জানানো হলে তিনি ইতিবাচক সাড়া দেন। সভাপতি তাঁর বক্তব্যে আশ্বাস দিয়ে বলেন, জেলা প্রশাসন ও জেলা পরিষদের সহযোগিতায় উপযুক্ত খাস বা সরকারি জমির সন্ধান মিললেই দ্রুততম সময়ে একটি খেলার মাঠের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব সমাজের অন্যতম অনুপ্রেরণা ও জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মোঃ তাজুল ইসলাম, সাংবাদিক রেজাউল করিম বাবলু এবং সাংবাদিক মাহাবুব ইসলাম গালিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংবাদিক মামুন রহমানের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন এ. কে. আজাদ চৌধুরী পরাগ, মাহিম, রাহিম, অসিত, শামীম, জেরিন, আরমান, আরফান, জামাল, কবির, বাদশা, তামবির, দিহান, শাহীন, মিঠনসহ স্থানীয় প্রতিশ্রুতিশীল যুবসমাজ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়, যার মাধ্যমে সফল এই মাদকবিরোধী কর্মসূচির সমাপ্তি ঘটে।
বিশেষ প্রতিনিধি, ফরিদপুর:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে