আগৈলঝাড়ায় বৃক্ষরোপন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপন কর্মসূচি পালন


প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। পরিবেশ রক্ষা ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বৃক্ষরোপন এই কর্মসূচী উদ্বোধন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা।
ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ন-আহবায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল মোল্লা,এনায়েত হোসেন মনু, গৈলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো.বদিউজ্জামান সরল ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আবু বকর ছিদ্দিক প্রমুখ। উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৫টি ইউনিয়নে প্রায় ১ হাজার ২ শত গাছ রোপন করা হবে।
জগদীশ মন্ডল -আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে