সালথায় ৬৫ বছরের বৃদ্ধকে মেরে আহত টেনে ছিঁড়ে ফেলেছে দাড়ি


ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া চান্দাখোলা গ্রামে আলাউদ্দিন শেখ (৬৫) নামের এক ব্যক্তিকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের মুরাদ শেখ ও তার ০৩ ছেলে মিলে মেরে আহত করে ও তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলে।
গতকাল ১লা মার্চ বেলা সাড়ে ৯ ঘটিকায় তার নিজ গ্রামের পথে মুরাদ শেখ এর সাথে দেখা হলে ভোক্তভোগী আলাউদ্দিন শেখ তার পাওনা টাকা চাওয়ায় তাকে এলোপাথাড়ী ভাবে মারতে থাকে।
আলাউদ্দিন শেখ বর্তমানে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায় বিগত ০৬ মাস আগে আলাউদ্দিন শেখ একই গ্রামের মুরাদ শেখকে একলক্ষ টাকা ধার দেয় সেই ধারের টাকা চাইতে গেলে বাক্-বিতণ্ডার একপর্যায়ে মুরাদ শেখ ও তার তিন ছেলে মিলে আলাউদ্দিন শেখ কে মেরে আহত করে ও তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলে।
এ ব্যাপারে সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির মোল্যা বলেন ভুক্তভোগী আলাউদ্দিন শেখ মোঃ মুরাদ শেখ এর নিকট টাকা পাবে এ নিয়ে অনেকবার সালিশ বৈঠক হয়েছে কিন্তু মুরাদ আজ দিবো কাল দিবো গুরাচ্ছে। মুরাদ শেখ (৫০) পিং সালাম শেখ. সাং মিনাজদিয়া চান্দাখোলা .সে খায়রুজ্জামান বাবু মোল্যার লোক। তবে এ ব্যাপারে আমরা থানায় কোন অভিযোগ দেয়নি তবে দিবো।
এ ব্যাপারে খায়রুজ্জামান বাবু মোল্যাকে প্রশ্ন করলে তিনি জানান আমার জানামতে জমি বন্দুকীর টাকা নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছে আলাউদ্দিন শেখ বলে টাকা পাবো ৯০০০০/- ( নব্বই হাজার) এদিকে মোঃ মুরাদ শেখ বলে টাকা পাবে ৮০০০০/ (আশি হাজার) এই নিয়ে দ্বন্দ্ব।
এ ব্যাপারে সালথা থানায় খোঁজ নিয়ে জানা যায় এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোন লিখিত বা মৌখিক কোন অভিযোগ হয়নি।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.











কবিতা: অনুতপ্ত হতে হবে