সালথা উপজেলার সর্বস্তরের মানুষের সাথে ইফতার করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে নিয়ে ইফতার করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের ফুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে তিনি বিকালে সালথা থানায় পৌঁছালে পুলিশের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মাননীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সালথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।

এরপর বিকালে আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়িতে গিয়ে তিনি ত্রান সামগ্রী বিতরণ করেন। এসময় পাঁচটি পরিবারকে ঢেউ টিন, শুকনা খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়।
পরে তিনি সন্ধ্যায় সালথা উপজেলার সর্বস্তরের মানুষের সাথে ফুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) ইফতার মাহফিলে যোগদান করেন।
সোনাপুর বল্লভদী,,যদুনন্দী ইউনিয়নের যৌথ উদ্যোগে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ছিদ্দিক তালুকদার এর সভাপতিত্বে খন্দকার খায়রুল বাশার আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিংকু ও সহকারী কমিশনার (ভূমি) সালথা উপজেলা মোঃ মামুন সরকার,ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,এ্যাডঃ হাবিবুর রহমান হাবিব,সালথা উপজেলা সাবেক উপজেলা চেয়াম্যান ওহিদুজ্জামান,সালথা উপজেলা সাবেক ভাইস চেয়াম্যান আছাদ মাতুব্বর।
সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর , সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুহাঃ আজিজুল হক, বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী মুহাঃ ছরোয়ার হোসেন, ডাঃ শাহাদাৎ হোসেন,মোঃ শহিদুল শরীফসহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
ইফতার মাহফিলের আগে আপোসহীন নেত্রীর রুহের মাগফেরাত কামনা করা হয় ও প্রধানমন্ত্রী তারেক জিয়াসহ সকল মন্ত্রী পরিষদ ও বাংলাদেশসহ সকল মুসলীম দেশের ভাইবোনদের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে সকলে ইফতার করেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে