সালথায় নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


ফরিদপুরের সালথায় নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (২১শে ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, সালথা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সালথা প্রেসক্লাব, সালথা সরকারি কলেজসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর সকাল ৯ টায় উপজেলা পরিষদের চত্বর থেকে প্রভাত ফেরি র্যালী বের হয়ে উপজেলা সদর বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। পরে সকাল ১০টায় আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: বাবলুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ইমরান প্রমূখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.





