সালথার সোনাপুরে ইসলামী আন্দোলনের (হাতপাখার) মিছিল


ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে ইসলামী আন্দোলনের “হাত পাখা” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় সোনাপুর ইসলামী আন্দোলন ইউনিয়ন কার্যালয়ে সভাটি আয়োজন করা হয়।
সভা সঞ্চালনা করেন শহিদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন হাবিবুর রহমান হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের ইসলামী আন্দোলনের পদপ্রার্থী শাহ মোঃ জামাল উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “হুজুরের হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করেছি। ইসলামী আদর্শের জন্য আমরা যে কোনো চেষ্টা করব। আমরা ক্ষমতা নয়, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করব। হকের ওপর থাকা এবং ইসলামী নীতি মেনে চলাই আমাদের মূল লক্ষ্য।”
সভায় ফরিদপুর হাফেজ মো. মোস্তফা, শহিদুল ইসলাম, মো. জীয়া মোল্লা, মো. এন এ হাফিজ মোল্লা, যুব আন্দোলন সভাপতি বেল্লাল হুসাইন আশরাফী, মো. দেলোয়ার, মো. আবুল কালাম আজাদ, কর্মী সাইফুল্লাহসহ জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, যুব ও শ্রমিক আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতারা তাদের বক্তব্যে ইসলামী নীতির গুরুত্ব এবং সামাজিক দায়িত্ববোধের ওপর জোর দেন। বক্তারা বলেন, শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার লোভে নয়, বরং ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।
সভা শেষে সোনাপুর বাজার জামে মসজিদের সামনে থেকে হাত পাখা সমর্থকদের মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কের খালেক মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিলটি শহরের রাস্তায় উৎসাহিত সমর্থকদের উপস্থিতি এবং ইসলামী আদর্শ প্রচারের উচ্ছ্বাস সৃষ্টি করেছিল।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে