সালথার ফুকরা দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল DBB


ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৭টায় সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার পাড়ায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় লোকজনের সঙ্গে সরাসরি আলোচনা সভা ও মাগফেরাত কামনায় আয়োজিত অনুষ্ঠানে মোঃ সেলিম (ছেমেল) মাতুব্বর এর উঠানে আয়োজিত দোয়া মাহফিলে আলহাজ্ব ডাঃ মোঃ কাওছার আলীর সভাপতিত্বে এবং মোঃ রুহুল মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট এ. আর. লিটন, বিশিষ্ট সমাজ সেবক মুহাঃ ছরোয়ার হোসেন। মুহাঃ আজিজুল হক সাবেক সভাপতি সোনাপুর ইউনিয়ন বিএনপি, দোয়া মাহফিলে দেশনেত্রীর খালেদা জিয়ার জীবনাদর্শ নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ মোস্তফা মাতুব্বর, মোঃ ফজলু মাতুব্বর, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ ছেকেন মাতুব্বর,আলম মাতুব্বর, মোঃ টুকু মিয়া, হাফেজ মো: আক্কাছ আলী,মোঃ তারা মিয়া, মোঃ ফারুক শিকদার, মোঃ ফারখ মাতু:, মোঃ রফিক মোল্লা,মোঃ হাবিব (হবি) মাতুব্বর, মোঃ জালাল মাতুব্বর, মোঃ নুরু মিয়া,ইদ্রিস মাতুব্বর,মোঃ হাবিব মাতুব্বর,ইবাদত মাতুব্বর,ছালাম ফকির, মোঃ আবু সেখ,মোঃ জাকের হোসেন এবং বিপ্লব ফকির প্রমুখ।

এ সময় স্থানীয় ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব। দোয়া মাহফিলে সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফুকরা স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন দোয়া মাহফিল শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এ দোয়া মাহফিলে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সর্বশেষ আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়া। অনুষ্ঠানের আয়োজনে ছিলো শোকার্ত সোনাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.








