সালথায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন,পঞ্চাশ হাজার টাকা জরিমানা DVB


ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. আব্দুল্লাহ মোল্লা (২০) নামের এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুর ২ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন খোলিশপট্টি গ্রামে এ জরিমানা করা হয়। আব্দুল্লাহ মোল্লা পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার কাজিডাঙ্গা এলাকার মো. মুন্নু মোল্লার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কর্মকর্তা মাছুম বিল্লাহ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা অনুযায়ী মো. আব্দুল্লাহ মোল্লা ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ ভূমি কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে