সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু আগামীকাল


ফরিদপুরের সালথা উপজেলার গোপিনগর-ফুলবাড়িয়া এলাকায় যুব সমাজের উদ্যোগে কেএম ওবায়দুর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ শনিবার শুরু হতে যাচ্ছে।
টুর্নামেন্টটি সফল করতে সার্বিক সহযোগিতা করছেন সমাজসেবক মোহা. সরোয়ার হোসেন। তার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওয়াহেদ ইসলাম রিংকু। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ করে দিতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টে বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.








