জামায়াতে ইসলামীর সালথায় ফ্রি মেডিকেল ক্যাম্প DBB


ফরিদপুরের সালথা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে আয়োজিত এই ক্যাম্পে দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
সকাল ৯টায় শুরু হয়ে এই ক্যাম্পটি বিকাল পর্যন্ত চলে এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মাওলানা সোহরাব হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সোহরাব হুসাইন বলেন, সমাজের মধ্যে ঐসকল ব্যক্তিরাই উত্তম, যারা রুগীর সেবা করে। চিকিৎসা সেবা সকলের নাগরিক অধিকার, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের এই অধিকারের জন্যই কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নাগরিক অধিকার নিশ্চিত করতে এবং মানুষের পাশে দাঁড়াতে আগামী নির্বাচনে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিন।
দিনব্যাপী এই চিকিৎসা সেবাকালে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. মিজানুর রহমান, বায়তুল মাল সম্পাদক ফারুক হোসাইন, সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওয়ালিউজ্জামানসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে