বিনামূল্যে শিক্ষার্থীদের দূধপান কার্যক্রমের শ্রীনগরে উদ্বোধন DBB


এলডিডিপি প্রকল্পের স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় বিনামূল্যে শিক্ষার্থীদের দূধপান কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটিনারি হাসপাতাল এর আয়োজন বৃহস্পতিবার বেলা ২টার সময় ভাগ্যকূল শিশু পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্ধোধন অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)গোলাম রাব্বানী সোহেল। আরও ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদা আক্তার,ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ,সিঃ মৎস্য কর্মকর্তা মনোয়ার বেগম,কৃষি কর্মকর্তা মোঃ বিন সাদিক,যুব উন্নয়ন কর্মকর্তা ফজরুল আহমেদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ শিশু পরিবারের বালকরা কবিতা আবৃত্তি,গজল,দেশাত্মবোধক গান,নিজের আঞ্চলিক ভাষার গান,নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানি সঞ্চালনা করেন ভাগ্যকূল সরকারি শিশু পরিবার(বালক) এর উপতত্বাবধায়ক মোঃ নুর ইসলাম।
মোঃতারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে