সালথায় প্রতিপক্ষের হামলা, গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ


ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া পশ্চিমপাড়া ৮ নং ওয়ার্ডে মাতুব্বর পরিবারে প্রতিপক্ষের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ সময় পাঞ্জ মাতুব্বর (৬৫), পিতা মৃত জহুর মাতুব্বর, গুরুতর আহত হন। তাকে কুপিয়ে দু’পায়ে মারাত্মক জখম করা হয়। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহ:বার (১১ সেপ্টেম্বর) সকাল ৭ ঘটিকার সময় পাঞ্জ মাতুব্বরের পরিবারকে লক্ষ্য করে প্রতিপক্ষরা সশস্ত্র হামলা চালায়। এবং বিল্লাল মাতুব্বর এর বাড়িতেও ভাংচুর করে।
হামলার নেতৃত্ব দেন আবু ফকির (পিতা আজিদ ফকির), দুলাল শেখ (৪২), আল্লাল শেখ (৪০, পিতা মৃত রোকন শেখ), লিটন শেখ (২৫, পিতা দুলাল শেখ), কাশেম মাতুব্বর (৪৫, পিতা মালেক মাতুব্বর), মজিবর শিকদার (পিতা জামাল শিকদার),সহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান বলেন, আফছার মাতুব্বরের সাথে পাঞ্জু মাতুব্বরের স্থানীয় দল পক্ষ ও জমির জমা নিয়ে ঝামেলা থাকায় আজ সকালে আফছার মাতুব্বরের ছেলে ফারুক মাতুব্বর ও কাদের মাতুব্বর ঘরের ভিতরে ঢুকে পাঞ্জ মাতুব্বরকে পিটিয়ে আহত করে।
আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা করছি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.








