সালথায় আশ্রয়ন কেন্দ্রে গৃহবধুর মৃত্যু সন্দেহ হত্যা নাকি আত্মহত্যা-স্বামী আটক DBB


ফরিদপুরের সালথায় অন্তরা বেগম (২৬) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
অন্তরার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তার স্বামী মিরু শেখকে (৩৫) জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
অন্তরা আক্তার ও তার স্বামী মিরু শেখ দুটি শিশু সন্তান নিয়ে সালথা উপজলার সোনাপুর ইউনিয়নের নটখোলা নীলভিটা আশ্রয়ণ কেন্দ্রে সরকারি ঘরে বসবাস করেন।
আশ্রয়ণের এক বাসিন্দা জানান, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকালে অন্তরা অসুস্থ্যর পড়লে তার স্বামী বোয়ালমারী হাসপাতালে নিয়ে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, অন্তরার মৃত্য নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। তার মুখে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি। অন্তরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.






