বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সালথায় শামা ওবায়েদ এর আনন্দ র্যালিতে –মুহাম্মদ ছরোয়ার হোসেন


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী. ১ সেপ্টেম্বর বিএনপির জন্মদিন। ১৯৭৮ সালের এই দিনে জাতীয় ইতিহাসের এক ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পটভূমিতে এই দল প্রতিষ্ঠা করেন।
ফরিদপুরের সালথায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত । উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে সালথা বাইপাস সড়কে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি সালথা বাইপাস সড়ক থেকে শুরু হয়ে সালথা সদর বাজার প্রদক্ষিণ করে বাইপাস সড়ক সালথা লাভ চত্তরে এসে শেষ হয়।
র্যালিতে সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিজুল হক ও বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ ছরোয়ার হোসেন ব্যানোরে এর প্রায় চারশতাধিক লোক অংশ গ্রহন করে। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার লোক র্যালিতে অংশ নেয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। সালথা বিএনপির সাবেক সভাপতি মোঃ ছিদ্দিক তালুকদার এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনে এ্যাডঃ মোহাম্মদ সুজন ফকির-যুগ্ন সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জেলা যুবদল, এ্যাডঃ.এ আর লিটন-যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা যুবদল এবং সহ-সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফরিদপুর জেলা।
ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বন, যুবদল নেতা এনায়েত হোসেন, শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস, ছাত্রদল নেতা আনিছুর রহমান।
এবং সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিজুল হক, বিশিষ্ঠ সমাজ সেবক মুহাম্মদ ছরোয়ার হেসেন, আশরাফ আলী, বালাম হোসেন, মিরান হোসেন, মাহফুজ খান, তাজুল, রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের রিংকু বলেন, ‘জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।’
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে