সালথায় আমগাছ কাটার অভিযোগে থানায় মামলা


ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের বিরুদ্ধে আমগাছ কেটে ফেলার অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী। এ ঘটনায় ভুক্তভোগী মো. হুমায়ুন কবির (৪৮) মঙ্গলবার রাতে সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার দোলোয়ার শেখ, মিজানুর বিশ্বাস, কাদের মাতুব্বর, সালেম মাতুব্বর, ওবায়দুর মোল্যা ও ইকবাল ফকির নামের ছয়জন দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন। পূর্বে তাদের বিরুদ্ধে সালথা থানায় মামলা থাকলেও তারা জামিনে এসে ফের ভুক্তভোগীর দখলকৃত জমিতে থাকা গাছ কাটার চেষ্টা চালায়।
গত ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে তারা হুমায়ুন কবিরের ভোগদখলকৃত জায়গায় লাগানো ১৪টি আমগাছ কেটে ফেলে। গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা। বাধা দিতে গেলে অভিযুক্তরা হুমায়ুনকে মারধরের চেষ্টা করে। তিনি প্রাণভয়ে ঘটনাস্থল থেকে সরে আসেন।
হুমায়ুন কবির জানান, অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে হত্যা বা বড় ধরনের ক্ষতি করার হুমকি দিচ্ছে। ঘটনাটি স্থানীয় লোকজন প্রত্যক্ষ করেছে এবং তারা সাক্ষ্য দিতে পারবেন বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.











কবিতা: অনুতপ্ত হতে হবে