সালথায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবক আটক


ফরিদপুরের সালথা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করার অভিযোগে সুজন মাতুব্বার (৩০) নামের এক যুবককে আটক করেছে সালথা থানা পুলিশ।
সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সুজন মাতুব্বার উপজেলার বিভাগদি গ্রামের জয়নাল মাতুব্বারের পুত্র ও এক সন্তানের জনক।
মামলা সূত্রে জানা যায়, ইভটিজিংয়ের শিকার নারী উপজেলার আটঘর ইউনিয়নের বাসিন্দা ও এক সন্তানের জননী। তার স্বামী সৌদি আরবে চাকরিরত থাকায় গত চার বছর ধরে তিনি একাই সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করছেন।
গত ২৭ আগস্ট, স্কুলে মেয়েকে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সুজন মাতুব্বার ওই নারীর দিকে বিভিন্ন অশ্লীল ইশারা ও ইঙ্গিত করতে থাকেন। একপর্যায়ে তিনি ওই নারীর ওড়না টানেন। নারী চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সুজন পালিয়ে যান।
এই ঘটনায় নারী সালথা থানায় সুজন মাতুব্বারের নামে একটি ইভটিজিং মামলা দায়ের করেন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ইভটিজিং মামলার আসামি সুজন মাতুব্বারকে সোমবার রাতে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে