সালথা উপজেলা ও সোনাপুর ইউপির যুবদলের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম জন্মবার্ষিকী। আজ ১ সেপ্টেম্বর বিএনপির জন্মদিন। ১৯৭৮ সালের আজকের এই দিনে জাতীয় ইতিহাসের এক ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পটভূমিতে এই দল প্রতিষ্ঠা করেন।
ফরিদপুরের সালথায় যুবদলের উদ্দেগ্যে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১লা সেপ্টেমবর প্রথম প্রহরে সোনাপুর বাজারে যুবদলের অস্থায়ী কার্যালয়ে বিএনপির ৪৭তম জন্মবার্ষিকী কেক কেটে দিবসের উদযাপন করা হয়।
সালথা উপজেলা যুবদল নেতা মোঃ মানোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সদস্য এম সাইফুর রহমান (সাগর) সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিজুল হক।
আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমির হামজা,মোঃ জাহাঙ্গীর হোসেন, যুবদলনেতা মোঃ মামুন হোসেন, মোঃ শাহজাহান মিয়া, মোঃ কামরুল হোসেন, শহিদুল মোল্লা,মোঃ বেলায়েত হোসেন,মোঃ দেলোয়ার হোসেন, সেচ্ছাসেবক দলের মোঃ শাহিন মাতুব্বর, আবুল হাসান, ছাত্রদলনেতা মোঃ মাসুম মোল্লা প্রমুখঃ
গত ৪৭ বছরে অনেক উত্থান-পতন, নানা চড়াই-উতরাই পেরিয়ে পরিশীলিত ও অভিজ্ঞতা সমৃদ্ধ এই দলটি এখন স্থিতধী হয়েছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন রূপে। যখনি দেশে কোনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে তখনি বাংলাদেশের জনগণ বিএনপির পক্ষেই তাদের অকুণ্ঠ রায় প্রদান করেছে। শত শহীদের রক্তে রঞ্জিত পথ বেয়ে বিএনপিকে অগ্রসর হতে হয়েছে জাতীয়তাবাদী একটি দল হিসেবে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে