সালথায় ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক করেছে থানা পুলিশ DBB


ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার নটখোলা ও বাসুয়ারকান্দী গ্রাম এলাকা থেকে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সালথা থানা পুলিশ।
আটককৃতদ্বয় হলেন- সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের ডালিম মাতুব্বরের ছেলে সাগর মাতুব্বর (২০) ও গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দী গ্রামের মফিজ মোল্যার ছেলে আরিফ মোল্যা (৩০)।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলা সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে সাগর মাতুব্বরকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এ ছাড়াও একই রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি গ্রাম এলাকা থেকে আরিফ মোল্যাকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত উভয়কে শনিবার সকালে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.







