সালথায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত DBB


ফরিদপুরের সালথা উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা হলরুমে এই আলোচনা সভার সভাপতিত্বে করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী।
ও উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ডা: খায়ের উদ্দীন আহমেদ, মেডিকেল অফিসার ডাঃ নাহিদা পারভিন সহ আরো অনেকে।
আলোচনায় বক্তরা বলেন একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত পরিবার গঠনের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ অপরিহার্য। এ লক্ষ্যে যুবসমাজকে আরও বেশি সচেতন ও সম্পৃক্ত করতে হবে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে