সালথায় সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ DBB


ফরিদপুরের সালথায় সাজাপ্রাপ্ত পলাতক তিনজন আসামীসহ ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আজ বুধবার (১৮ জুন) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সঞ্জয় মন্ডল, এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ কুব্বাত আলী শিকদার ও এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মাসুদ ফকিরকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।
এছাড়াও সালথা থানার নিয়মিত মামলায় দুইজন ও সিআর ওয়ারেন্টভূক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ৩জন আসামী সহ ৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। বুধবার গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রকিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.








