সালথায় তিন লক্ষ টাকাসহ স্বর্নলংকার নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে প্রবাসীর স্ত্রীর উধাও


ফরিদপুরের সালথায় ঘরের সাববাক্সের মধ্যে থাকা নগদ ৩,০০,০০০/- টাকা ও ছোট ছেলে আবুল বাশারের স্ত্রীর রক্ষিত ১১ আনা ও জনের স্বর্নলংকার নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে সুর্বণা আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ওই প্রবাসীর স্ত্রীর একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। পালিয়ে যাওয়ার পর থেকে শিশু ছেলে-মেয়ে এখন মায়ের পথ চেয়ে কাঁদছে। ওই স্ত্রীর স্বামী আবুল খায়ের (৩০) ফোনের মাধ্যমে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
গত বুধবার ১১ই জুন ২০২৫ সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের তেলী সালথাএলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সম্প্রতি সালথা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই প্রবাসীর মা মোসাঃ লাইলী বেগম । প্রবাসী আবুল খায়ের বাবা মোঃ নজরুল লস্কার জানান বুধবার আনুমানিক রাত ৮টার দিকে সুর্বণা তিন লক্ষটাকাসহ স্বর্নলংকার নিয়ে পালিয়ে যায় এখন পযর্ন্ত সে কোথায় আছে আমরা খোঁজ পায়নি।
ওই প্রবাসীর স্ত্রীর একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে তারা কাঁদছে আর বলতেছে মা আমাগো ফালাইয়া কেমনে চইলা গেলো ।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৩ বছর পূর্বে মালয়েশিয়া প্রবাসী আবুল খায়ের বিয়ে করেন গট্টি গ্রামের জিলা শেখের মেয়ে সুর্বণা আক্তার (৩০) কে। কিছুদিন সংসার করে প্রবাসে পাড়ি জমান আবুল খায়ের। কিছু বছর পর পর বাড়ি ফিরতেন তিনি। এর মধ্যে দুটি সন্তানের জন্ম হয়।
ওই প্রবাসী দেশের বাইরে থাকায় পাশের বাড়ীর মাহাবুর লস্কর (৩০), পিতা- বজলু লস্কর, নামে এক যুবকের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। পরে ওই পরকীয়া প্রেমিকের হাত ধরে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয় প্রবাসীর স্ত্রী।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে