সারা দেশের ন্যায় সালথার ফুকরা গোরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত


আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যেকোনো ত্যাগই হলো কোরবানী। পরিভাষায় কোরবানি হলো জিলহজ মাসের ১০ তারিখ সূর্যোদয় থেকে ১২ তারিখ সূর্যাস্তের আগপর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট জন্তু জবাই করা।
সারা দেশের ন্যায় ফুকরা গোরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে আজ শবিার (৭ই জুন -২৫) সকাল ৮ঘটিকায় ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ফরিদুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ফুকরা গ্রামে গোরস্থান ঈদগাহ ময়দানে বিশাল এক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাত পরিচলনা করেন মাওঃ মুফতি আবু নাসের হুসাইন এবং সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওঃ মুরাদ হোসেন এবং দোয়ও করেন তিনি। আমরা যেন সকলে একসাথে ভালভাবে চলতে পারি আল্লাহ যেন আমাদের এই তাউফিক দান করেন।
এ সময় উক্ত ঈদগাহ ময়দানে উপস্থিত সমাজ সেবক ডাঃ মোঃ হাজী কাওছার আলী, মোঃ ইসমাইল হোসেন ফরিদ-প্রাক্তন সিনিয়র শিক্ষক ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আঃ কাদের মিয়া –সিনিয়র শিক্ষক সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়।

বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ সারোয়ার হোসেন, মোঃ আলী মিয়া,মোঃ সাহেব মাতুব্বর, মোঃ আবীদ হাসান, মোঃ কুদ্দুস মাতুব্বর. মুজিবুর মাতুব্বর, মোঃ হাসান মুন্সী –ইউপি সদস্য, মোঃ টুকু মিয়া ও মোঃ মোশাররফ হোসাইন-নির্বাহী সম্পাদক দৈনিক ভোরের বার্তা।
মোঃ ইসমাইল হোসেন ফরিদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন কুরবাণী আমাদেরকে ত্যাগ শিক্ষা দেয়, যে ভ্রাতৃত্ব বন্ধনের শিক্ষা দিয়ে গেল আমরা যেন এই ত্যাগের শিক্ষা ভ্রাতৃত্ববোধ নিয়ে আগামি দিনে একসাথে পথ চলতে পারি। বিশেষ ভাবে তিনি যুব সমাজকে বলেন তুমরা যারা মাদক সেবন করো একটু ভেবে দেখো তুমার মা ও বাবার তুমাকে নিয়ে কতোইনা চিন্তাযুক্ত থাকেন, এখনো সময় আছে বিপথ থেকে সঠিক পথে ফিরো এসো।
আর যারা মাদক ব্যবসায়ী তারা একটু ভাবো তুমাদের সন্তানদের কে কোন পথের অর্থ উপার্জন দিয়ে তাদেরকে লালন পালন করছো।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসুল্লিগন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। নামাজ শেষে শোনা হয় খুতবা এবং এরপর দোয়া ও মোনাজাত করা হয়। নামাজ শেষে সারা বিশ্বের শান্তি কামনাসহ দেশ ও জাতির মঙ্গলের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরগণ। নামাজ শেষে প্রীতির বন্ধনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই।
ঈদের জামাতে মহল্লাহবাসীসহ ও বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দেড় হাজার মুসল্লিগন নামাজে আদায় করেন। আপাতত এখানে মহিলাদের ঈদের সালাত আদায় করার মতো ব্যবস্থা এখনো হয়নি।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে