সালথায় ৩০টি পরিবারের ভাংচুর লুটপাটে ক্ষতিগ্রস্থ্য বাড়িঘর পরিদর্শন


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশে রাংগারদিয়ায় ৩০টি পরিবারের ভাঙচুর করা বাড়িঘর পরিদর্শন থানা বিএনপির সভাপতি জনাব ছিদ্দিকুর রহমান তালুকদার।
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাংগারদিয়া গ্রামে দিনদুপুরে জয়নাল/লাবলু বাহিনী ও তার ভাড়াটে লোকজন ৩০টি পরিবারের বাড়িঘর গুড়িয়ে দেয় ও লুটপাট করে।
আজ ১২মে সোমবার বিকাল ৫ঘটিকায় লুটপাটের ঘটনা দেখতে পরিদর্শন করেছেন সালথা উপজেলার বিএনপির নেতৃবৃন্দ। তারা প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। গত ১১ মে রাংগিারদিয়া গ্রামে সকালে এই ঘটনা ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন এ্যাড:.এ আর লিটন-যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা যুবদল এবং সহ-সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফরিদপুর জেলা, মুহা: আজিুল হক সোনাপুর ইউপি বিএনপির সভাপতি,মো: কালাম হোসেন সাবেক শ্রমিক দলের সভাপতি সালথা থানা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সালথা থানা বিএনপির কর্মীবৃন্দ।
উল্লেখ্য, শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৩০টি ঘরবাড়ি ভাংচুর ও লুটাপাট করা হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার হওয়া পরিবাগুলো অধিকাংশ পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন এবং আতঙ্কে বসবাস করছেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.











কবিতা: অনুতপ্ত হতে হবে