সালথায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্নহত্যা DBB


ফরিদপুরের সালথায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউপির নিজ বসতঘরের পাশের ঝোপ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিয়ের প্রলোভনে ওই শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বাসিন্দা সোহেল রানা (২২)। ওই শিক্ষার্থীর বাড়িতে কেউ না থাকার সুযোগে গত ১৪ মার্চ অভিযুক্ত সোহেল তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সালথা থানায় একটি মামলা করেন। পরে গত ২০ এপ্রিল রাতে অভিযান চালিয়ে পটুয়াখালী থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে র্যাব ।
নিহতের পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারের পর ওই শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দেয় তার পরিবার। তবে বিয়েতে রাজি হয়নি যুবকের পরিবার।সে জন্য মানসিকভাবে ভেঙে পড়ে সপ্তম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী। পরে বুধবার সকালে নিজ ঘরের পাশে ঝোপ থেকে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় পরিবার।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, তার পরিবার অভিযুক্ত সোহেলের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছিল।
এতে সোহেলের পরিবার রাজি না হওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.








