ব্র্যাক এবং চার্টার্ড লাইফ ইন্সুরেন্স এর যৌথ উদ্যোগে নির্ভাবনা স্বাস্থ্য বীমা প্রদান


আজ বৃহঃবার ৩০শে জানুয়ারি ২০২৫ তারিখে ব্র্যাক এবং চার্টার্ড লাইফ ইন্সুরেন্স এর যৌথ উদ্যোগে “নির্ভাবনা স্বাস্থ্য বিমা“গ্রহণকারীদের মধ্য থেকে প্রথম ব্যাক্তি হিসেবে হাসপাতালে ভর্তিকালীন কভারেজ ৮২৫০ টাকা বীমা সুবিধা গ্রহন করেন।
উল্লেখ্য যে, নির্ভাবনা স্বাস্থ্য বীমার গ্রাহকগণ হাসপাতালে ভর্তি, বহিরবিভাগে ডাক্তার দেখানো, গর্ভাবস্থায় সিজারিয়ান ডেলিভারি নরমাল ডেলিভারি এবং দুর্ঘটনাজনিত কারণে গর্ভপাতের পাশাপাশি স্বাভাবিক/দুর্ঘটনায় মৃত্যু এবং আংশিক/পূর্ণ অক্ষমতা অথবা পঙ্গুত্বে নির্ধারিত আর্থিক বিমা কভারেজ পাবেন।
ব্র্যাক নগরকান্দা শাখা অফিসের এসিডিপি এর গ্রাহক মোসাম্মত নাজমা আক্তার আপা ২১শে অক্টোবর ২০২৪ তারিখে নির্ভাবনা স্বাস্থ্য বীমার সুরক্ষা ক্যাটাগরি-১ প্যাকেজটি ৭০০ টাকা প্রিমিয়াম প্রদানের মাধ্যমে গ্রহণ করেন এবং অসুস্থতার কারণে ৩০ শে নভেম্বর হাসপাতালে ভর্তি হন এবং তিনি স্বাস্থ্য বীমা অধীনে থাকায় মাত্র ৩ কর্মদিবসের মধ্যে তার বিমাদাবি টি নিষ্পত্তি করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:ব্র্যাকের সহযোগী পরিচালক, মোঃ বেলায়েত হোসেন,ডেপুটি প্রোগ্রাম হেড, মোঃ এহসানুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইয়াসির আরাফাত,সিনিয়র ম্যানেজার উম্মে কুলসুম,সহ আরও উর্ধতন কর্মকর্তাবৃন্দ। এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস.এম. সাঈদ হোসেন এবং সিনিয়র ম্যানেজার মির্জা মো: নাবির উদ্দিন।
উক্ত সভায় ব্র্যাকের সহযোগী পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন উল্লেখ করেন, বিগত ৫৩ বছর ধরে ব্র্যাক মানুষের আর্থিক অন্তর্ভুক্তিতে কাজ করে আসছে এর পাশাপাশি জনগনের মৌলিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় নির্ভাবনা স্বাস্থ্য বিমা প্রকল্প টি স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। আশা করছি এই কার্যক্রমটি ২০৩০ সালের মধ্যে টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে সরকারকে সহায়তা করবে। তিনি আরও বলেন, আগামী ৫ বছরে ২০ লাখ মানুষকে এই খুদ্র স্বাস্থ্য বিমার আওতায় আনার লক্ষ্যে ব্র্যাক কাজ করে যাচ্ছে। ”
চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস.এম. সাঈদ হোসেন বক্তব্য রাখেন যে” ব্র্যাকের এই মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের সদিচ্ছায় চার্টার্ড লাইফ যৌথভাবে সহযোগিতা করে গর্বিত। চার্টার্ড লাইফ এভাবেই ব্র্যাকের সকল স্বাস্থ্য বীমা গ্রহিতাকে ক্যাশ এবং ক্যাশলেস স্বাস্থ্য কভারেজ প্রদানের মাধ্যমে চিকিৎসায় নির্ধারিত আর্থিক কভারেজ প্রদান করবে।”
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে