দৈনিক ভোরের বার্তা

Main Menu

  • হোম
  • বাংলাদেশ
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • ভিডিও

logo

দৈনিক ভোরের বার্তা

  • হোম
  • বাংলাদেশ
    • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল- DBB

      জুলাই ২২, ২০২৬
      0
    • সালথায় নববধূর হাতে মেহেদি রং না মুছতেই মালয়েশিয়ায় মর্মান্তিকভাবে স্বামীর মৃত্যু

      জুলাই ১১, ২০২৬
      0
    • আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

      জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের আগৈলঝাড়ায় শুভ উদ্বোধন

      জুন ২৮, ২০২৬
      0
    • ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর,

      সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট খুলেছে-পুলিশি তদন্ত শুরু DBB

      মে ১৩, ২০২৬
      0
    • হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ওসম্প্রচার মন্ত্রী

      আগৈলঝাড়া  হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ওসম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন

      এপ্রিল ২১, ২০২৬
      0
    • হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

      সালথায় ২৩ হাজার ১২০ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

      এপ্রিল ১৯, ২০২৬
      0
    • নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”

      নানা আয়োজনে সালথায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

      এপ্রিল ১৪, ২০২৬
      0
    • সালথা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

      স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদ মিনারে সালথা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

      মার্চ ২৬, ২০২৬
      0
    • ইসলামের বড় শিক্ষা হচ্ছে মানবতা সালথায় -শামা ওবায়েদ

      ইসলামের বড় শিক্ষা হচ্ছে মানবতা সালথায়  -শামা ওবায়েদ

      ফেব্রুয়ারি ২, ২০২৬
      0
  • দেশজুড়ে
    • একত্র দল করার সিদ্ধান্ত নিলেন সোনাপুরের বিষু মিয়া

      ছরোয়ার হোসেন-এর সাথে একত্র দল করার সিদ্ধান্ত নিলেন সোনাপুরের বিষু মিয়া

      আগস্ট ৭, ২০২৬
      0
    • ঢাকায় আত্মগোপনে থাকা আজিজুর হত্যা মামলার প্রধান আসামি শাকিল গ্রেপ্তার

      আগস্ট ৬, ২০২৬
      0
    • সালথায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

      সালথায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

      আগস্ট ৫, ২০২৬
      0
    • জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

      আগৈলঝাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

      আগস্ট ৩, ২০২৬
      0
    • কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক শূরা অধিবেশন সম্পন্ন

      ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক শূরা অধিবেশন সম্পন্ন

      আগস্ট ২, ২০২৬
      0
    • সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

      ফরিদপুরের সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ DBB

      আগস্ট ২, ২০২৬
      0
    • আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

      বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত DBB

      আগস্ট ২, ২০২৬
      0
    • আলফাডাঙ্গায় গৃহবধূ আত্মহত্যা-পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

      আগস্ট ১, ২০২৬
      0
    • ফরিদপুরে ৮ম শ্রেণিপড়ুয়া স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ DBB

      জুলাই ৩১, ২০২৬
      0
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০দলীয় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

      জুলাই ১০, ২০২৬
      0
    • কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০ দলীয় ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ট ম্যাচ অনুষ্ঠিত

      সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০ দলীয়  ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ট ম্যাচ অনুষ্ঠিত

      জুলাই ৪, ২০২৬
      0
    • সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

      জাঁকজমক পূর্ণভাবে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

      জুন ১৯, ২০২৬
      0
    • সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির (SUFA আত্মপ্রকাশ

      সালথার সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির (SUFA আত্মপ্রকাশ

      জুন ৪, ২০২৬
      0
    • জাঁকজমকপূর্ণ ভাবে সালথার ফুকরায় ঈদ পরবর্তী ফুটবল খেলা অনুষ্ঠিত

      মে ৩১, ২০২৬
      0
    • সালথার সোনাপুরের ফুকরায় ১লা মে উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

      মে ১, ২০২৬
      0
    • সালথায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

      এপ্রিল ২৭, ২০২৬
      0
    • কোয়ার্টার ও সেমিফাইনাল অনুষ্ঠিত

      সালথায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর কোয়ার্টার ও সেমিফাইনাল অনুষ্ঠিত

      এপ্রিল ২৬, ২০২৬
      0
    • সালথা সোনাপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

      সালথার সোনাপুরে  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

      এপ্রিল ১০, ২০২৬
      0
  • বিনোদন
    • সালথা সোনাপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

      সালথার সোনাপুরে  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

      এপ্রিল ১০, ২০২৬
      0
    • ঈদে এখন নাইরে ভাই হাসিতে আর খুশীতে,

      কবিতা-হায়রে ঈদ!

      মার্চ ১৫, ২০২৬
      0
    • মরহুম কেএম ওবায়দুর রহমান ৮দলীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল

      মরহুম কেএম ওবায়দুর রহমান ৮দলীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল সালথায় অনুষ্ঠিত

      নভেম্বর ১৯, ২০২৫
      0
    • অনবদ্য-ঘটনা দূর্ঘটনা ও একটি ক্যাপ

      অনবদ্য-ঘটনা দূর্ঘটনা ও একটি ক্যাপ

      অক্টোবর ৩, ২০২৫
      0
    • শেরপুরে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত

      শেরপুরে নানা আয়োজনে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত DBB

      জুলাই ৩, ২০২৫
      0
    • গরিব ছিলে, ছিলে মূর্খ, ছিলে এক গেঁয়ো চাষা, তবু তুমি কমতি রাখোনি দিতে মোরে ভালোবাসা।

      কবিতা: নিজেদের খেয়াল রেখো DBB

      জুন ৬, ২০২৫
      0
    • লাবণ্য অ্যাওয়ার্ড পেলেন দৈনিক ভোরের বার্তার সাংবাদিক শিমুল রানা DBB

      মে ২৫, ২০২৫
      0
    • বানরলাঠি বা বাঁদরলাঠি

      প্রকৃতির কানে দুলছে সোনালী ফুল -সেলিম শাহী

      মে ১৩, ২০২৫
      0
    • আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া

      রিয়েলিটি শো বিউটি কুইনের দ্বিতীয় অডিশন শুরু ১৮ অক্টোবর-DVB

      অক্টোবর ১১, ২০২৪
      0
  • ফিচার
  • চাকরি
  • ভিডিও
  • ছরোয়ার হোসেন-এর সাথে একত্র দল করার সিদ্ধান্ত নিলেন সোনাপুরের বিষু মিয়া

  • ঢাকায় আত্মগোপনে থাকা আজিজুর হত্যা মামলার প্রধান আসামি শাকিল গ্রেপ্তার

  • সালথায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

  • আগৈলঝাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক শূরা অধিবেশন সম্পন্ন

ঢাকাদেশজুড়েফরিদপুর
Home›দেশজুড়ে›ঢাকা›ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যারা-ভোটার সংখ্যা চার লক্ষাধিক

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যারা-ভোটার সংখ্যা চার লক্ষাধিক

By Mosharof Masud
জানুয়ারি ১২, ২০২৫
464
0
Share:
বিএনপির কমপক্ষে ৫ জন নেতা আছেন মনোনয়ন দৌড়ে

বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় আসন ২১১ (ফরিদপুর-১) গঠিত হয়েছে বোয়ালমারী, আলফাডাঙ্গা এবং মধুখালী উপজেলা নিয়ে। বিশাল আয়তনের এই সংসদীয় আসনের ভোটার সংখ্যা চার লক্ষাধিক, যেটা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত।

জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যস্ত সময় পার করছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। এ‌ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদ দল- বিএনপির কমপক্ষে ৫ জন নেতা আছেন মনোনয়ন দৌড়ে। যাদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া বিএনপির ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. শাহাবুদ্দীন আহমেদ,  ফরিদপুর জেলা মৎস্যজীবী দলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন মিয়া নিউটন, বোয়ালমারী বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং মধুখালী বিএনপি নেতা ইউসুফ হোসাইন।

ড. শাহাবুদ্দীন আহমেদ অস্ট্রেলিয়া বিএনপির ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি জাতীয়তাবাদী বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করছেন। যার মধ্যে অন্যতম অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-অ্যাব, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-জেট্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং জিয়া সাইবারস  ফোর্স- জেড.সি.এফ।

যোগাযোগ করা হলে তিনি বলেন গত ১৫ বছরে হাসিনা বিরোধী আন্দোলনে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে মুখ্য ভূমিকা পালন করেছি। গত আওয়ামী সরকারের শত হামলা মামলা আর নির্যাতন উপেক্ষা করে চেষ্টা করেছি জনগণকে সংগঠিত করতে। চেষ্টা করেছি আর্থিক এবং মানসিকভাবে সাহায্য সহযোগিতা করতে।

তিনি বলেন এলাকার মানুষ বিএনপি’র পক্ষ থেকে একজন যোগ্য প্রার্থী চায়। তবে সেই যোগ্যতার  মাপকাঠি হওয়া উচিত শিক্ষাগত যোগ্যতা, সততা ও জবাবদিহিতা এবং দেশ, দল ও জনগণের প্রতি কন্ট্রিবিউশন এবং কমিটমেন্ট। তিনি জোর দিয়ে বলেন যোগ্যতার এই মাপকাঠিতে আমি অনেক এগিয়ে- আলহামদুলিল্লাহ। তিনি বলেন “আমি মনোনয়ন পেলে সর্বোচ্চ চেষ্টা করব প্রথমবারের মতো এই আসনটি বিএনপির জন্য উপহার দিতে”।

অন্য মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। তবে ২০২৪ এর ৭’ই জানুয়ারির ডামি নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থী আরিফুল হকের ঈগল মার্কার পক্ষে কাজ করা, ৫ আগস্ট পরবর্তী সময়ে মানুষের জমি দখল, চাঁদাবাজি, অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের দলে ভেড়ানো, সাংবাদিকের উপর হামলা এবং সরকারি বিল দখলের মত বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো তথ্য উপাত্ত সহকারে ফরিদপুর-১ এর শীর্ষ নেতৃবৃন্দের স্বাক্ষরিত একাধিক চিঠি বিএনপির হাই কমান্ড পৌঁছানো হয়েছে। যোগাযোগ করা হলে খন্দকার নাসির বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো অসত্য- দল আমাকেই মনোনয়ন দিবে বলে আশা করি।

এদিকে অপর মনোনয়ন প্রত্যাশী শাহাবুদ্দিন আহমেদ নিউটন ফরিদপুর-১ এ বিএনপি’র রাজনীতিতে সুপরিচিত। তিনিও সভা সমাবেশ এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নেতাকর্মীদের মন জয় করার চেষ্টা করে যাচ্ছেন। যোগাযোগ করা হলে তিনি বলেন গত ১৫ বছরে ফরিদপুর ১ এর নেতাকর্মীদের সাথে নিয়ে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছি। আশা করি দল আমাকে এই আসনে মনোনয়ন দিবে।

এদিকে শামসুদ্দিন মিয়া ঝুনু ফরিদপুর এক আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী। বিভিন্ন সভা-সমাবেশ মাধ্যমে তিনি জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন। তিনি বলেন সারাজীবন বিএনপির জন্য কাজ করেছি আশা করি দল এবার আমাকে মূল্যায়ন করবে।

অন্যদিকে, মধুখালী বিএনপি নেতা ইউসুফ হোসেন ব্যস্ত সময় পার করছেন। যোগাযোগ করা হলে তিনি বলেন ছাত্র জীবন থেকে শুরু করে অদ্যবধি দলের জন্য কাজ করে যাচ্ছি। মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে সেই ধারা অব্যাহত রাখতে চাই।

এলাকার বিএনপির নেতাকর্মীদের সাথে আলাপকালে তারা জানান দল যাকেই নমিনেশন দিবে আমরা তার পক্ষেই কাজ করব। সাথে সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তারা অনুরোধ করেন সুবিধাবাদী এবং বিতর্কিত কাউকে যেন মনোনয়ন দেওয়া না হয়। এলাকায় বেশ কয়েকজনের সাথে আলাপকালে তারা বলেন প্রথমবারের মতো এ বছর  ফরিদপুর-১ আসনটি বিএনপি’র বিজয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে সৎ, শিক্ষিত, ক্লিন ইমেজের অপেক্ষাকৃত তরুণ প্রার্থীকে দল থেকে মনোনয়নের আশা ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদন

দৈনিক ভোরের বার্তা

 

About Author

Avatar

Mosharof Masud

See author's posts

Tagsঢাকাদেশজুড়েদৈনিক ভোরের বার্তাফরিদপুর
Previous Article

ভাগ্যকুলে  শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন DVB

Next Article

শুরু হলো কি?আলফাডাঙ্গা নির্বাহী অফিসারের বাসভবনের বিপরীত ...

0
Shares
  • 0
  • +
  • 0
  • 0
  • 0
  • 0
Avatar

Mosharof Masud

Related articles More from author

  • দেশজুড়েবরিশাল

    পটুয়াখালীতে একই বিদ্যালয়ে একই নামে ৭-এস,এস,সি পরীক্ষার্থী-২২

    জুন ১৭, ২০২২
    By Mosharof Masud
  • কর্মীদের সমন্বয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর
    দেশজুড়েবরিশাল

    আগৈলঝাড়ায় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-রিপোর্ট জগদীশ মন্ডল

    অক্টোবর ১২, ২০২৩
    By Mosharof Masud
  • ঢাকাদেশজুড়ে

    সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন-দৈনিক ভোরের বার্তা

    ডিসেম্বর ১৬, ২০২২
    By Mosharof Masud
  • চট্টগ্রাম

    কলাপাড়ায় বাস অটো মুখোমুখী সংঘর্ষে আহত  ৩ নিহত ২- দৈনিক ভোরের বার্তা

    ফেব্রুয়ারি ২, ২০২২
    By Mosharof Masud
  • ভাঙচুর ও অগ্নিসংযোগ
    ঢাকাদেশজুড়েফরিদপুরসালথা

    স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ – ভাঙচুর ও অগ্নিসংযোগ

    ফেব্রুয়ারি ১৪, ২০২৬
    By Mosharof Masud
  • ঢাকাদেশজুড়েফরিদপুরসালথা

    পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ. চাচা সেলিম মোল্লা কোথায়- কৃষকলীগে

    ফেব্রুয়ারি ১৪, ২০২৫
    By Mosharof Masud

Leave a reply Cancel reply

You must be logged in to post a comment.

You may interested

  • ঢাকাফিচার

    মানিকগঞ্জে  জিরা চাষ করে সফল হতে চলেছে স্থানীয় কৃষক  আব্দুল বারেক

  • খুলনাদেশজুড়ে

    সহিংসতায় আনারস প্রতীকের কর্মী ও বীর মুক্তিযোদ্ধা শ্রীবাস দাসের বাড়ি ভাঙচুর-দৈনিক ভোরের বার্তা

  • ভোলার তথা দক্ষিণের জেলা
    দেশজুড়েবরিশালভোলা

    ভোলায় উৎসবের দিন কাছে আসার সাথে বাড়ছে যাত্রীদের ভিড়

  • LATEST REVIEWS

  • TOP REVIEWS

টাইমলাইন

  • আগস্ট ৭, ২০২৬

    ছরোয়ার হোসেন-এর সাথে একত্র দল করার সিদ্ধান্ত নিলেন সোনাপুরের বিষু মিয়া

  • আগস্ট ৬, ২০২৬

    ঢাকায় আত্মগোপনে থাকা আজিজুর হত্যা মামলার প্রধান আসামি শাকিল গ্রেপ্তার

  • আগস্ট ৫, ২০২৬

    সালথায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

  • আগস্ট ৩, ২০২৬

    আগৈলঝাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আগস্ট ২, ২০২৬

    ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক শূরা অধিবেশন সম্পন্ন

Latest Comments

  • Amena Onamika
    on
    ডিসেম্বর ২২, ২০২১
    Nice

    কবিতা: অনুতপ্ত হতে হবে

Find us on Facebook

logo

দৈনিক ভোরের বার্তা ডট কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। এটি নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল এবং স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছে। এই অনলাইন পোর্টালটি ২০২০ সাল থেকে আধুনিক প্রযুক্তির সর্বাধিক ব্যবহারের সাথে রিয়েল টাইম নিউজ আপডেট সরবরাহ শুরু করেছে । দেশ এবং বিদেশের সর্বশেষ ও ব্রেকিং নিউজ, বিনোদন, জীবনধারা, বিশেষ প্রতিবেদন, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, ক্রীড়া, কলাম এবং বৈশিষ্ট্যগুলি এতে অন্তর্ভুক্ত রয়েছে। দৈনিক ভোরের বার্তার একটি প্রতিভা দল তৈরি করা হয়েছে দেশের একদল শক্তিমান তরুণ সাংবাদিকদের নিয়ে। আমরা বিশ্বজুড়ে বাঙালির সাথে একটি সেতু নির্মাণের চেষ্টা করছি এবং অনলাইন নিউজ পোর্টালে একটি নতুন মাত্রা যুক্ত করছি।

About us

  • হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
    • ফরিদপুর অফিসঃ রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
    • 02-55123351, 09638-185366, +8801559-626229
    • info@dainikbhorerbarta.com
    • © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের বার্তা
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রাণলয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
  • Recent

  • Popular

  • Comments

  • একত্র দল করার সিদ্ধান্ত নিলেন সোনাপুরের বিষু মিয়া

    ছরোয়ার হোসেন-এর সাথে একত্র দল করার সিদ্ধান্ত নিলেন সোনাপুরের বিষু মিয়া

    By Mosharof Masud
    আগস্ট ৭, ২০২৬
  • ঢাকায় আত্মগোপনে থাকা আজিজুর হত্যা মামলার প্রধান আসামি শাকিল গ্রেপ্তার

    By Mosharof Masud
    আগস্ট ৬, ২০২৬
  • সালথায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    সালথায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

    By Mosharof Masud
    আগস্ট ৫, ২০২৬
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    By Mosharof Masud
    আগস্ট ৩, ২০২৬
  • কবিতা: অনুতপ্ত হতে হবে

    By Mosharof Masud
    ডিসেম্বর ২১, ২০২১
  • ভোলায় ভূমি অধিকার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন

    By Mosharof Masud
    ডিসেম্বর ২১, ২০২১
  • মধুখালীতে গণশুনানি অনুষ্ঠিত-রিপোর্ট হৃদয় শীল

    By Mosharof Masud
    ডিসেম্বর ২১, ২০২১
  • নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রিপোর্ট-জগদীশ মন্ডল

    By Mosharof Masud
    ডিসেম্বর ২১, ২০২১
  • Amena Onamika
    on
    ডিসেম্বর ২২, ২০২১

    কবিতা: অনুতপ্ত হতে হবে

    Nice

Photostream

    Follow us

    © Copyright দৈনিক ভোরের বার্তা. All rights reserved.