বিএনপি ও আ” লীগ দু-দলের সংঘর্ষে সালথায় বাড়ীঘর ভাংচুর DVB


মজিবুর রহমান , সালথা (ফরিদপুর):
ফরিদপুরের সালথায় আওঃলীগ,নেতা হাবিবুর রহমান হামিদের সমর্থিত নুরআলম মেম্বর, গং এবং বি এনপি নেতা সাহিদ মাতুব্বর সমর্থিত, সজিব মাতব্বর গং দু গ্রুপের পুর্ব শত্রুুতার জেরধরে ওই গ্রাম্য দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১২জন। এসময় ৮/১০টি বসতঘর ভাংচুর করেছে সংঘর্ষ কারীরা।

শুক্রবার (৩ জানুয়ারী) সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, পুর্বশত্রুতার জেরধরে শুক্রবার সকালে মাঝারদিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ সমর্থকদের সাথে প্রতিপক্ষ হারুন মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এসময় দুগ্রুপের সমর্থকদের বাড়িতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে ৮/১০টি বসতঘর ভাংচুর ও লুটপাট করে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। আহতদের মধ্যে উজ্জল মাতুব্বর (২৫), সুজন মাতুব্বর (২৭), রাকিব মাতুব্বর (৩২), মেহেদী হাসান (২৮) ও সজীব মাতুব্বর (৩৬) কে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মজিবুর রহমান সালথা ফরিদপুর
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে