দুস্থ শীতার্ত মানুষের মানবিক নেত্রী এ্যাড অন্তরা সেলিমা হুদা’র শীতবস্ত্র কম্বল বিতরন DVB


ঢাকা জেলার দোহার উপজেলার কুসুমহাটী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন তৃণমূল বি, এন,পির নির্বাহী সভাপতি মানবিক নেত্রী এ্যাড,অন্তরা সেলিমা হুদা।
শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন দলমত নির্বিশেষে আমি দুস্থ মানুষের পাশে দাড়াতে ভালবাসি আমার পিতা মরহুম ব্যারিস্টার নাজমুল হুদা বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি এই অঞ্চলের মানুষকে সব সময় আপন মনে করেছেন তাহাদের আপদে বিপদে সব সময় পাশে দাড়ানোর চেষ্টা করিতেন ।
তিনি আরো বলেন আমার মা মরহুমা এ্যাড, সিগমা হুদা মানবাধিকার নিয়ে কাজ করেছেন আমি ছোট বয়স থেকে তাদের নিকট হতে শিক্ষা নিয়েছি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর।
আমার নিকট রাজনীতি কোনো মূখ্য বিষয় নয় আমি সব সময় চেষ্টা করি দুস্থ সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর। করোনা, কালীন সময়,বন্যা,শীত সহ বিভিন্ন দুর্যোগে সব সময় আপনাদের পাশে দাড়াতে চেষ্টা করেছি দোয়া করবেন আগামীতেও যেনো এই ধারা অব্যাহত রাখতে পারি।
এই সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ আক্কাস আলী খান, কামাল মোরল, সাজ্জাদ সানী, টুকু মাদবর সহ স্থানীয় নেতৃবৃন্দ।
শ্রীনগর, মুন্সীগঞ্জ-মোঃ তারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে