রেড ক্রিসেন্ট সোসাইটির প্রার্থীদের মনোনয়ন পত্রকেড়ে নেওয়ার অভিযোগ-DVB


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুরমা ভবন ফ্লাট ওনার্স আ্যাসোসিয়ন কাযনির্বাহী কমিটির নির্বাচন(২০২৪-২০২৬)প্রার্থীদের মনোনয়ন পত্র দল বলপূর্বক কেড়ে নেওয়ার অভিযোগ।
আগামী ২৯ জুলাই ২০২৪ তারিখ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুরমা ভবন ফ্লাট ওনার্স আ্যাসোসিয়ন কাযনির্বাহী কমিটির নির্বাচন(২০২৪-২০২৬)অনুষ্ঠিত হবে ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল ১১ জুলাই ২০২৪ তারিখ আগ্রহী প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহের শেষদিন ছিল।

কিন্তু রাত আনুমানিক ৮.০০ ঘটিকার সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক আব্দুস সবুর মোল্যা, সহকারী পরিচালক রাকিবুল হাসান, জুনিয়র সহকারী পরিচালক জীবন কুমার বিশ্বাস, ফিল্ড অফিসার মফিজুর রহমান নয়ন, ড্রাইভার মাসুদ মিয়ার নেতৃত্বে সোসাইটির দুনীর্তিবাজ কর্মকর্তারা সুরমা ভবনে এসে প্রার্থীদের মনোনয়ন পত্র তাদের কাছে জমা দেওয়ার জন্য হুমকি দেয়।
তাদের ভয়ে অনেক প্রার্থীদের মনোনয়ন পত্র দিয়ে দেয় এবং কিছু সংখ্যকপ্রার্থী তাদের মনোনয়ন পত্র না দিলে তাদেরকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। ঐদিন রাতে আনুমানিক ৩.০০ ঘটিকার সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরির্ষদ সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল এর নেতৃত্বে আব্দুস সবুর মোল্যা, সহকারী পরিচালক রাকিবুল হাসান, শেখ মেহেদী হাসান, মিজানুর রহমান জীবন, জুনিয়র সহকারী পরিচালক জীবন কুমার বিশ্বাস।
ও ফিল্ড অফিসার মফিজুর রহমান নয়ন, ড্রাইভার মাসুদ মিয়াসহ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে যে সকলে প্রার্থী তাদের মনোনয়ন পত্র দেয় নাই । তাদের কাছ থেকে বলপূর্বক মনোনয়ন পত্র নিয়ে যায় এবং বলে আমরা যাদেরকে মনে করবো তারাই সুরমা ভবন ফ্লাট ওনার্স আ্যাসোসিয়ন কাযনির্বাহী কমিটির নির্বাচনে অংশগ্রহণ করবে।তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত ঘটনায় সুরমা ভবনে বসবাসকারী ২৭৫ টি পরিবারের মধ্যে আতংক বিরাজ করছে বলে জানান ।
নিজস্ব প্রতিবেদক,
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে