জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এর নবনির্মিত ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ভবনের শুভ উদ্বোধন-DVB


ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এর নবনির্মিত ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজনের করা হয়।
রবিবার( ০২ রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ)ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এর আয়োজনে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো: কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর ও সভাপতি, ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন এই অনুষ্ঠারেন প্রধান অতিধি জনাব মো: মাহাবুব হোসেন, মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ ও সম্মানিত অতিথি জনাব মো: সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, ঢাকা। উদ্বোধন শেষে স্বাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি বলেন যে, শিক্ষা খাতে ব্যয় দীর্ঘমেয়াদি বিনিয়োগের একটি অংশ, এই খাতে যত বেশি বিনিয়োগ হবে সমাজ ও রাষ্ট্র ততটাই উপকৃত হবে। আমাদের দেশে যে কারিকুলামের ভিত্তিতে বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে, সেটা পৃথিবীর কোন দেশেই প্রচলন নেই। সবাই পরিবর্তন করেছে, আমরাও সেই পরিবর্তন করতে চাই।
এসময় ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এর শিক্ষক-শিক্ষিকসহ ছাত্র-ছাত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.







