সালথায় এক নারীর রহস্যজনক মৃত্যু-DVB


ফরিদপুরের সালথায় আঁখি আক্তার (২০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের কানাইড় গ্রামে নিজ ঘরের আড়ার সাথে থাকা সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত আঁখি আক্তার গট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. পারভেজ মোল্যার দ্বিতীয় স্ত্রী। পুলিশ ও নিহতের পরিবার জানান, এর আগে ইউপি সদস্য পারভেজ মোল্যার প্রথম স্ত্রী ছিল। তার একটি ছেলে সন্তানও রয়েছে।
পারিবারিক কলহের জেরে কয়েক বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হলে গতবছর। পরে সোনাপুর ইউনিয়নের বড় বাঙরাইল গ্রামে সাহিদ মোল্যার মেয়ে আখি আক্তার বিয়ে করেন পারভেজ।
বিয়ের পর থেকে মাঝে মাঝেই প্রথম স্ত্রীকে নিয়ে আখির সঙ্গে পারভেজের ঝগড়াঝাটি হতো। ধারণা করা হচ্ছে, প্রথম স্ত্রীর কথা ভেবে মানসিক চাপ থেকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে আখি।
গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ার হাবিবুর রহমান লাবলু বলেন আমি এবং পারভেজ সালথা উপজেলায় থাকা অবস্থায় ফোন পাই যে পারভেজের স্ত্রী গলায় রশিদিয়ে আত্নহত্যা করেছ।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে ওই যুবতীর লাশ উদ্ধার করে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, মনের ক্ষোভ থেকে সে আত্মহত্যার মতো পথ বেঁছে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সালথা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.








